মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ নভেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এমনকি ‘সর্বকালের সেরা’ বিতর্কটাও যেন থামিয়েই দিয়েছেন। তবে এবার সেই বিতর্ককে ফের সামনে এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো নিজেকে মেসির চেয়েও সেরা বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে নিজেকেই সেরা দাবি করেন রোনালদো। যখন মরগান প্রশ্ন করেন, অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো? তখন রোনালদো বলেন, মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। এখন আমি বিনয়ী হতে চাই না।

সাক্ষাৎকারের টিজারে দেখা যায়, রোনালদো সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও খোঁটা দিয়ে মতামত দিয়েছেন। রুনি একসময় বলেছিলেন, মেসি-ই ফুটবলের শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, ‘এ ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।

রোনালদো মজার ছলে আরও বলেন, অনেকে বলে আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি, তবে সত্যি কথা হলো, আমি বহু বছর আগেই বিলিয়নিয়ার হয়েছিলাম।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো নিজেদের ভক্ত এবং বিশ্লেষকদের মধ্যে বিতর্ক-বিভাজন তৈরি করে রেখেছেন। তবে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতার পর নিজেকে সেরাদেরও সেরার তালিকায় নিয়ে গিয়েছেন মেসি, এমনটাই মত অনেকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০