পুনরায় সচলের দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুনরায় সচলের দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনামুল হাসানের পদত্যাগের পর এবার সংগঠনের সহ–দপ্তর সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। রোববার (২ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান।
পত্রে সিয়াম লিখেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ–দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তবে ব্যক্তিগত কিছু কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করবেন।

পদত্যাগের বিষয়ে সিয়াম আন নুফাইস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনের অর্গানোগ্রাম অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য পূর্ণতা পায়নি। বর্তমানে যে পরিস্থিতি, তা আমার ব্যক্তিগত নীতি ও দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সম্মানজনকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আন্দোলনের কার্যক্রম সঠিক পথে এগিয়ে যাবে এবং একটি সুস্থ ও স্বচ্ছ সাংগঠনিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষের দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ২৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছিলেন তৎকালীন সমন্বয়ক ও বর্তমান সভাপতি রিফাত রশিদ। তিন মাস পর রোববার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০