‘সাহাবুদ্দিনের আদেশ হবে জুলাই গণঅভ্যুত্থানের কফিনে শেষ পেরেক’ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সাহাবুদ্দিনের আদেশ হবে জুলাই গণঅভ্যুত্থানের কফিনে শেষ পেরেক’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেই জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্যালয় থেকে জারি হলে সেটা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক মারা হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেট অফিস থেকে জারি হয়, তাইলে এ জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণ-অভ্যুত্থানের নামে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক মারা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, যদি প্রেসিডেন্ট চুপ্পু এ আদেশ দেন, তার কোনো ধরনের রাজনৈতিক বৈধতা নেই, এমনকি আইনি, সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে অবশ্যই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ আদেশটি জারি করতে হবে।

গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্বের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সনদে কী কী সংস্কার হবে, কী কী প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, অধ্যাপক ড. ইউনূস সেটা আদেশ জারি করবেন কি না এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এ জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি। সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে নাকি ইলেকশনের দিন হবে—এটা নিয়ে বিএনপি ও জামায়াত একটা দ্বন্দ্বে চলে গেছে। এ দ্বন্দ্বটা অযথা-অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০