বিএনপি-জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথা সত্য নয়- হাসনাত - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথা সত্য নয়- হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এনসিপির পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। এ থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারব এবং এ যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারব।

তিনি আরও বলেন, অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে, আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ড. ইউনূসকে আদেশটি জারি করতে হবে।

‎এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে স্পষ্ট করেছেন। আমাদের নির্বাচনে জোট হওয়ার যে মৌলিক নিক্তি সেটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দিবে।

‎এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমম্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমম্বয়কারী মশিউর রহমান, পিরোজপুর জেলার যুগ্ম সমম্বয়কারী মো. আল আমীন খান, মাহবুবুল আলম নাঈম প্রমুখ।

‎এর আগে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০