দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা- মেহজাবীন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা- মেহজাবীন

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত কাজ শুরু করেন। এরপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এ অভিনেত্রী এবার পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকদের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সেই সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় মেহজাবীন চৌধুরীর।

এদিকে ‘চোরাবালি’খ্যাত ঢালিউড পরিচালক রেদওয়ান রনি দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমায় হাত দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী। ‘দম’ সিনেমা নিয়ে আসছেন জেনে পরিচালককে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি।

যদিও এর আগে জানা যায়, ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে এখনো এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি। সম্প্রতি মহরতের দিনই সিনেমাটির টিমকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন—’দম’ সিনেমার টিমের সবার জন্য শুভকামনা। দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা রইল।

মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পরিচালক রেদওয়ান রনি লিখেছেন— অনেক অনেক ধন্যবাদ মেহজাবীন। এই শুভকামনা টিমের জন্য অনেক কিছু।

এদিকে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ সিনেমা নিয়ে আসায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনেত্রী সাফা কবির, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেত্রী সাদিয়া আয়মানসহ অনেক অভিনেতা-অভিনেত্রী শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০