নির্বাচনী সমাবেশ করেছে কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াত মনোনিত প্রার্থী বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি মাওলানা আমির হামজা।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় আমির হামজা বলেন, গণভোট এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নেবে না।
পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এই নির্বাচনী সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াত আমীর মোঃ রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন