প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। এই প্রতীক তালিকার ১০২ নাম্বারে যুক্ত করেছে ইসি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা নিয়ে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করেছে।

আখতার আহমেদ বলেন, আগের ১৬ প্রতীক বাদ দিয়ে নতুন ১১৯ প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ রাখা যেতে পারে।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনি দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংককে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।

ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রেরে জন্য লাগবে।

দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, সরঞ্জাম পরিবহণে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।

নির্বাচনি প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে জানিয়ে ইসি সচিব বলেন, প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।

ঋণখেলাপিদের ব্যাপারে যাতে সঠিক তথ্য দেওয়া হয়, সে ব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।’

শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফশিলের শুরু থেকেই নির্বাচনি আচরণে কাজ করার নির্দেশ দেওয়ার কথা জানান ইসি সচিব। তিনি আরও বলেন, পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০