এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা- রাশেদ খাঁন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা- রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল জোট করছে—এমন খবরকে মিথ্যা দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এনসিপির পক্ষ থেকে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এলেও এখনো আলোচনা শেষ হয়নি।
বুধবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে—এ খবর শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দলটির কিছু নেতার বক্তব্য ছিল ‘অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক’। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান রাশেদ খান।

তার ভাষায়, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভেঙে গেল।

Md Rashed Khan
about an hour ago
এনসিপির নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিলো অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোন পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম। — with মুহাম্মদ রাশেদ খাঁন.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০