মাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরিশালের ক্রিকেটার মঈন খান গণমাধ্যমকে জানিয়েছেন, সহকর্মীদের তাৎক্ষণিক শুশ্রুষার পর তাকে খুলনার আদ্–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধাসম্পন্ন অন্য একটি হাসপাতালে স্থানান্তরের পথে বেলা ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ তিনি।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি। শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ দল। খেলার শুরুতে পালন করা হবে এক মিনিট নীরবতা, একইভাবে এনসিএলের চতুর্থ দিনেও তাঁকে শ্রদ্ধা জানানো হবে।

এর আগে জাতীয় লিগের প্রথম দিন ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়েন বরিশালেরই ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও হাসপাতালে নেওয়া লাগেনি তাকে। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০