৬ জুয়াড়িকে ধরেছে বিসিবি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ জুয়াড়িকে ধরেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে বেটিং রোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই অভিযান চালাতে গিয়ে প্রাণনাশের হুমকিও আছে তাদের।

ইউটিউব চ্যানেল ‘চিলি ফ্লেক্স স্টুডিও’র একটি পডকাস্টে অংশ নিয়ে বুলবুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ক্রিকেটে বেটিং বন্ধ করা। আমি জানি, এতে আমাদের প্রাণনাশের হুমকি আসতে পারে। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ছয়জনকে ধরতে পেরেছি। বেটিংয়ের নেটওয়ার্কটা অনেক বড়। কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি — যা হওয়ার হবে।

চলতি বছরের আগস্টে বিসিবি এক বছরের জন্য সাবেক আইসিসি গ্লোবাল ক্রিকেট অ্যান্টি-করাপশন ইউনিট (এসিএইউ) প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়। বুলবুল জানান, বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (বিসিবি-এসিএইউ) আরও শক্তিশালী করতে কাজ চলছে।

তিনি বলেন, আমরা আমাদের অ্যান্টি-করাপশন ইউনিটকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে এনেছি। আমরা সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছি। ইউনিটটাকে খুব শক্তিশালী করে তুলছি।
বুলবুল আরও জানান, আমরা জেনেছি, স্টেডিয়ামের আশপাশের ভবন এক লাখ টাকায় ভাড়া দেওয়া হয়, আর সেখান থেকেই বেটিং হয়। এই নেটওয়ার্ক এত বড় যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা করে। একদিনে এটা বন্ধ করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে বন্ধ করব।

বুলবুল দেশের ক্রিকেট প্রসারেও নিজের ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত। তাদের আন্তর্জাতিক ভেন্যু আছে ৩০টির বেশি। তাদের ক্রিকেট সমৃদ্ধ হচ্ছে। এখন তারা নজর দিচ্ছে উত্তর-পূর্বাঞ্চলে—মনিপুর, নাগাল্যান্ড, আসামের মতো জায়গাগুলো থেকে নিয়মিত বিশ্বকাপের খেলোয়াড় আসছে। তারা ভাবছে, আমাদের উত্তর-পূর্ব অঞ্চলে ক্রিকেট তেমন এগোয়নি, সেখানে কাজ করা উচিত। আমরাও এমনই একটা সম্পূর্ণ জাতীয় ক্রিকেট কাঠামো গড়ে তুলতে চাই।

তিনি আরও যোগ করেন, ‘সবাই ক্রিকেট খেলবে। জাতীয় দলের জন্য একটা মানদণ্ড থাকবে। কিন্তু এখানে মা মেয়ের সঙ্গে খেলবে, ছেলে বাবার সঙ্গে খেলবে। ক্রিকেট একটা করপোরেট সংস্কৃতিতে রূপ নেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০