মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা শীর্ষে - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা শীর্ষে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তৃণমুলে চায়ের দোকানে যারা বসেন ও ওয়ার্ডে আপনারা যারা প্রবীণ ও সাবেক বিএনপির নেতা, যারা দলের স্বার্থে কাজ করেন আপনাদের মাধ্যমেই দলকে মানুষ চিনে ও ভালবাসে। আপনাদের দলে প্রতি আলাদা একটা দরদ ও একটু বেশি ভালোবাসা রয়েছে।

তিনি আরও বলেন, একটা দলের নেতা ভালো থাকলে সে দলে কর্মী ও ভোটের অভাব হয় না। কারণ আপনাদের কথা মানুষ বিশ্বাস করে ও আপনাদের উপর আস্থা রাখে। এই দলকে ভালো বাসতে গিয়ে জীবনকে হুমকির মুখে অনেকেই ফেলেছেন। অনেকেই প্রাণ দিয়েছেন। তারপরও দলের জনপ্রিয়তা কমেনি। ২৪ এর জুলাই আন্দোলনেও তিনশাতাধিক নেতাকর্মী নিহত হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার ছয় বছরের অধিক সময় অবৈধভাবে জেলে আটকে রেখে নির্যাতন করেছেন। তারপরও নেত্রী ফ্যাসিস্টদের সাথে আতাত করেননি, মাথা নত করেননি, দেশ ছেড়ে পালায়নি। সোনা পুড়লে যেমন খাটি হয়, তেমনি লোহা পুড়লে ইস্পাত হয়ে অনেক শক্ত হয়। ঠিক তেমনটি বিএনপির নেতা কর্মীরা ইস্পাতের চেয়ে শক্ত সোনার মতো খাটি।

তিনি বলেন, বিএনপিকে পরাজিত করবে এমন শক্তি বাংলাদেশে হয়নি, আল্লাহর রহমতে। আমাদের দল সঠিক পথে আছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কখনও দেশের জনগণের বিপক্ষে যায়নি। বিএনপি একমাত্র দল, যারা দেশের গণতন্ত্রকে লালন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামকে উল্লেখ করে বলেন, দুই দিন আগে জামায়াত দেশের মানুষের কাছে মাফ চেয়েছেন। তারা অপরাধ করছে, মাফ চাইছে। গণহত্যা ও মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের সহযোগি হিসেবে কাজ করেছে। তাদের মুখে জনগণ ও দেশের কথা মানায় না। স্বৈরাচার এরশাদ ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করেছে। তার পতনও হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনাও তার বাবার মতো বাকশাল কায়েক করতে চেয়েছিলো। সবশেষে তিনিও স্বৈরাচার হয়েছে। ১৯৭১ এর পর দেশের মানুষ শেখ মুজিববকে নেতা মানতো। তার কর্মের কারনে মানুষের মুখ থেকে উঠে গিয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ প্রমুখ। এছাড়াও বিকেলে তিনি করটিয়ায় অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ ও কৃষক সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় বিএনপির ৩১ দফা প্রচার শেষে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০