রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গন স্থিতিশীল হলে যেমন তা নির্বাচনে সহায়ক হবে, একইভাবে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে নির্বাচনের মাধ্যমে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, বিএনপি, জামায়াত এবং এনসিপি সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারায় জড়িত। তবে ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, স্থানীয় প্রশাসনে নিজেদের লোক বসালেই নির্বাচনে জয় নিশ্চিত হয় না। তিনি অতীতের বেশ কয়েকটি নির্বাচনের উদাহরণ তুলে ধরে এ মন্তব্য করেন।

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ আদল দেওয়ার দাবি জানায় বিএনপি। ড. খন্দকার মোশাররফও সে বিষয়টি উল্লেখ করে বলেন, সরকারের সদিচ্ছা থাকলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

গোলটেবিল আলোচনায় জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে উষ্মা প্রকাশ করে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি একেবারেই অপ্রত্যাশিত।

জামায়াত দাবি করছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। তবে খন্দকার মোশাররফ মনে করেন, এর উলটোটা হওয়ার সম্ভাবনা বেশি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তখন এমপি পদ বাগানোর জন্য দলগুলোর পকেট ভরাবে পদপ্রত্যাশীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০