প্লে-অফে মেসির জোড়া গোল, জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্লে-অফে মেসির জোড়া গোল, জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এবার একই প্রতিপক্ষের বিপক্ষেই প্লে-অফে আরও উজ্জ্বল হয়ে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ গোলের দারুণ জয় এনে দিলেন তিনি।

গতকাল শনিবার ভোরে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখায় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৮৯০তম গোল এবং হেডে ২৯তম।

বিরতির পরও মেসিদের দাপট অব্যাহত থাকে। ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় মায়ামি, যেখানেও ভূমিকা ছিল মেসির। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন ন্যাশভিলের ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে পাঠান বল।

শেষ মুহূর্তে (৯০+১২ মিনিটে) ন্যাশভিলের হ্যানি মুখতার একটি গোল শোধ করলেও জয় নিশ্চিত করে ফেলে মায়ামি। ফলে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

এই জোড়া গোলের মাধ্যমে মেসি এমএলএসে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৩৯, যা আগের শীর্ষ দুই গোলদাতা ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলাকে ছাড়িয়ে গেছে।

ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট হাতে পান মেসি। এবারের মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতেন তিনি।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। জয় পেলে ইন্টার মায়ামি উঠবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। প্রয়োজনে তৃতীয় ম্যাচ হবে ৮ নভেম্বর মায়ামির মাঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০