লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। সন্ধ্যা সোয়া ৬টার দিকে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন।

সেখানে আসা নেতাকর্মীরা জানান, মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান। তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে তা অবহিত করেন। শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার এক নেতাকে তাদের সাহায্য করতে বলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয়। তবে তারা কৌশলে পালিয়ে আসেন। পরে বিভিন্ন সময় রিয়ানের সঙ্গে টাকা ফেরত চেয়ে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। টাকার কথা জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০