সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে- হাসনাত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে- হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও দাবি করেন, ক্যান্টনমেন্টেও ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় তিনি ব্রিগেডিয়ার (অব.) আজমীরের হাতে ধরে অনুরোধ করছেন। আবার যদি ষড়যন্ত্র হয়, আমরা চুপ করে থাকব না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমন করা যাবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত সতর্কবার্তা দিয়ে বলেন, অনেকে গুপ্তচর হিসেবে দলে ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় এনসিপির মুখপাত্র সারজিস আলম অভিযোগ করেন, মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন। এমন ভুয়া খবর ছড়ানো হচ্ছে, অথচ তিনি আমাদের সঙ্গেই আছেন।

এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি এনসিপির সঙ্গেই আছি, পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এনসিপি সরকার গঠন না করা পর্যন্ত আমি দলের সাথেই থাকব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০