বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তাঁতীদলের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তাঁতীদলের

বনানী ও গুলশান থানার নবগঠিত কমিটির অনুমোদন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তাঁতীদলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। তিনি নেতাকর্মীদের একটি কথাই বারবার বলে যাচ্ছেন—রাষ্ট্র কাঠামোসহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখানে স্পষ্ট করে লেখা আছে, কীভাবে আগামী দিনে দেশ চলবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করব।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী তাঁতীদলের বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর থেকে যে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের মাজারে এসেছেন, আমরা শপথ করছি—অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করব। আমাদের দলের কেউ যদি অন্যায় কাজে যুক্ত হয়, আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম এ হান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছ ও সুরুজ কবির খান।

গুলশান থানা তাঁতীদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মইনুল হাসান নিশুসহ নেতারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে, বনানী থানা তাঁতীদলের আহ্বায়ক আব্দুল কাদের বাবুল এবং সদস্য সচিব হাবীবের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।

এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ প্রতীকী ফুলের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০