বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনি কার্যক্রমে তারা যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে ইসিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে ইসিতে এসেছি। ১৮ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসির জনবল অত্যন্ত সীমিত। তাদের অনেক জনবল প্রয়োজন। শুধু কমিশনের পাঁচ সদস্য দিয়ে হবে না। ভোটে ইসির প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন পড়বে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ওপর বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০