হচ্ছে না এলপিএল, বাংলাদেশকে নিয়ে সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হচ্ছে না এলপিএল, বাংলাদেশকে নিয়ে সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা

টুর্নামেন্ট মাঠে গড়ানোর মাসখানেক বাকি ছিল। তবে এরই মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করার কথা জানিয়েছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাঠে গড়াবে বৈশ্বিক আসরটি। ফ্র্যাঞ্চাইজি লিগের পর মাঠ প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই আইসিসির নির্দেশনা অনুযায়ী মাঠ প্রস্তুতে তারা লিগটি পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তুতির ঘাটতি পূরণ করতে আপাতত একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসএলসি। ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশকে ডাকতে পারে শ্রীলঙ্কা। শোনা যাচ্ছে অপর দলটি হবে পাকিস্তান।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশনা অনুসারে, আসন্ন ২০-দলীয় ইভেন্টের জন্য সকল আয়োজক ভেন্যু অবশ্যই একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চাহিদা পূরণের জন্য নিখুঁত অবস্থায় থাকতে হবে। যার কারণে, শ্রীলঙ্কা ক্রিকেট ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজন একটি উপযুক্ত সময়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বিশ্বকাপের আগে ভেন্যুগুলোর ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০