কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২১ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হেরোইন সহ লতা খাতুন ওরফে রিয়া (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল সকালে “কুষ্টিয়া জেলার সদর মডেল থানাধীন চৌড়হাস ফুলতলা বড় পুকুরপাড় তিন রাস্তার মোড়” এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোসাঃ লতা খাতুন ওরফে
রিয়া কুষ্টিয়া সদর থানাধীন কুঠিপাড়া (বড় ড্রেন মোড়) এলাকার মৃত রবিউল ইসলামের মেয়ে ও জুয়েল বিশ্বাসের স্ত্রী।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য চৌড়হাস ফুলতলা বড়পুকুরপাড় তিন রাস্তার মোড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে আটক করে র‍্যাব। পরে তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন (কাগজসহ মোট ওজন ১২ গ্রাম) উদ্ধার করে এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১,০২,৭৫৫ (এক লক্ষ দুই হাজার সাতশত পঞ্চান্ন) টাকা জব্দ করে।

পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায়
আসামীকে হস্তান্তর করেছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০