জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ অক্টোবর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি শুধু ব্যক্তির প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছে তাদের একজন ইমাম হোসেন তায়িম। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানের ক্ষেতের জমির পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে, কোন গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা। শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

বিএনপির এই যুগ্ম মহাসচিব এ সময় শহীদ তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নাই কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছে। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।

সকাল ১১টায় এতবারপুর ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক তুলে দেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

পরে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন জাহাঙ্গীর আলম এর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০