অভিযোগ রফিকুল মাদানীর' হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ অক্টোবর ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিযোগ রফিকুল মাদানীর’ হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না। হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটা অংশ এখনও রাজনীতিবিমুখ আছে। যারা রাজনীতির বাইরে থাকতে চান। কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের- যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন- এ অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে।

হেফাজত কি তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে গেছে? এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যহত হবে না হয়ে গেছে। কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই। এটাই বাস্তবতা। হেফাজতের প্রভাবে বিগত সরকারের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ সব বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন। তিনি একটা আইন করলে কিংবা কোন বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এ বিষয়ে কি ভূমিকা নেবে- এটা নিয়ে চিন্তা করতেন।

‘হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।

হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে মন্তব্য করে মাদানী বলেন, এখনকার হেফাজত ওই অবস্থা থেকে এ অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ইসলামি দল করে আবার হেফাজতের সঙ্গেও জড়িত, তারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। বললে অনেকে কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন ‘গরীবের বউ সবার ভাবী’র মতো। এটা কষ্টের কথা।

তার অভিযোগ, হেফাজতকে এখন জমিয়তে উলামায়ে ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নেজামে ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ব্যবহার করছে এভাবে সবাই মিলে ব্যবহার করছে হেফাজতকে। হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুন্ন রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামবিরোধী যে কোন কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই শক্তি এখন হেফাজতের নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০