আমরা জীবনেও ভোটকেন্দ্র দখল করব না - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা জীবনেও ভোটকেন্দ্র দখল করব না

নেত্রকোনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কলমাকান্দা উপজেলা আমির অধ্যাপক আবুল হাসেম বলেছেন, আমরা যদি যোগ্য হই, আমাদেরকে ভোট দিন। আমরা জীবনেও ভোটকেন্দ্র দখল করবো না।

রোববার (১৯ অক্টোবর) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা বাজার স্কুল মাঠ এলাকায় এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আবুল হাসেম বলেন, আসুন সব দল মিলে আমরা একটি ঐক্যের বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশে মানুষ হাতে হাত ধরে ভোটকেন্দ্রে যাবে, হাতে হাত ধরে মিছিলে অংশ নেবে। আমরা এমন একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, পাঁচ বছরের জন্য জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের কার্যকারিতা পরীক্ষা করে দেখুন। এই পাঁচ বছরে আমরা শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনে পরিবর্তন এনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।

আবুল হাসেম বলেন, গত ৫৪ বছর ধরে দুর্নীতিতে দেশের অবস্থান শীর্ষে। অথচ আমাদের দলের দুইজন মন্ত্রী ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতে ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যদি ক্ষমতায় আসি, সরকারি গাড়ি বা প্লট নিজেদের ভোগে ব্যবহার করবো না।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আবুল হাসেম বলেন, ইসলাম প্রথমেই অমুসলিমদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে সব ধর্মাবলম্বী নিরাপদ জীবনযাপন করবেন।

নারীদের অধিকার বিষয়ে ভুল ধারণা দূর করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে বলা হয়, আমরা সব নারীদের বোরকা পরাবো — এ কথা একেবারেই ঠিক নয়। আমরা কোনো মানুষের ওপর জুলুম করতে চাই না। ধর্ম কখনো জোর করে চাপিয়ে দেওয়া না; ধর্ম হলো ইচ্ছার স্বাধীনতার বিষয়।

সভায় নাজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কলমাকান্দা উপজেলা আমির অধ্যাপক আবুল হাসেম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আমানুল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক, মিডিয়া ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০