এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তবে এবি পার্টি ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

জানা গেছে, স্বতন্ত্র তৃতীয় একটি বৃহত্তর ‘রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া’ অর্থাৎ নির্বাচনী জোট গঠনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং গণঅধিকার পরিষদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এই মধ্যবর্তী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল— নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকি তিনটি দল হলো এবি পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদ। এসব দলের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গঠিত গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটটি তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবি পার্টি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম এবং লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০