জাতীয় নির্বাচনের আকাশে ‘কালো মেঘের ঘনঘটা’ দেখছেন নুর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আকাশে ‘কালো মেঘের ঘনঘটা’ দেখছেন নুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, নির্বাচন হবে বলে সবাই আশাবাদী এবং মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে; জামায়াত যদি সরকারকে দুর্বল করে; আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করে তাকে যদি নাস্তানাবুদ করি, তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আমরা সেদিন বলেছিলাম—খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজেই আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি তাহলে গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। নুর দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ার মুক্তি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরও মুক্তি হয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা যে কথা বলি তা ছয় মাস, এক বছর পরে হলেও বাস্তবে ফলে।
শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মশিউর রহমান সাদ্দাম এবং জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০