চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে প্রদর্শন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে প্রদর্শন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পর গণনাও এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হবে।

৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশে ডিজিটাল স্ক্রিন যোগ করেছে নতুন মাত্রা। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোট পর্যবেক্ষণ করতে পারছে স্ক্রিনের মাধ্যমে। অনেক শিক্ষার্থী ভোট দেওয়ার পর বন্ধুদের ভোট প্রদান দেখছেন।

চবি উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো ভোটকেন্দ্র ও আশপাশ এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন, ভোটগ্রহণ হচ্ছে ৫টি অনুষদে, ১৫টি কেন্দ্র ও ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে। ভোটগ্রহণ ব্যালট পেপারে, গণনা ওএমআর মেশিনে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০