নিজেরা হেরে বাংলাদেশের স্বপ্নও ভেঙে দিল ভারত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেরা হেরে বাংলাদেশের স্বপ্নও ভেঙে দিল ভারত

বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। মঙ্গলবার ভারতের মাটিতে সিঙ্গাপুরের ২-১ ব্যবধানে জয়ে বিষয়টি নিশ্চিত হয়।

দিনের শুরুতে হংকংয়ে নিজেদের ম্যাচে লাল–সবুজের দল ভালো খেলেছিল। তারা স্বাগতিক হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেই ফলের পরও বাংলাদেশের সামনে ক্ষীণ আশা ছিল। কিন্তু ভারতের হারের ফলে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল।
গ্রুপ ‘সি’–এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট এখন সমান আট। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট দুই। প্রতিটি দলের হাতে এখনো দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। কারণ সর্বোচ্চ আট পয়েন্ট পেলেও হংকং বা সিঙ্গাপুরের কারো পয়েন্ট ৯ হবেই।

গ্রুপের পরবর্তী ম্যাচে আগামী ১৮ নভেম্বর হংকংয়ে মুখোমুখি হবে হংকং ও সিঙ্গাপুর। শুধুমাত্র গ্রুপের শীর্ষ দলই এএফসি এশিয়ান কাপের মূলপর্বে উঠবে, তাই ওই ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরবর্তী ধাপে।

বাংলাদেশ এই আসরে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এরপর নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ও হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারে। সর্বশেষ মঙ্গলবার আবার হংকংয়ে গিয়ে ১-১ ড্র করে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর সিঙ্গাপুরের কাছে ভারতের হার বাংলাদেশকে ছিটকে দেয় এশিয়া কাপের কক্ষপথ থেকে। ফলে বাকি দুই ম্যাচ এখন হয়ে গেছে নিয়ম রক্ষার ম্যাচ।

পরের মাসে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেই ম্যাচে লক্ষ্য থাকবে অন্তত প্রথম জয়ের দেখা পাওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০