হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে গেল মার্চে, ভারতের বিপক্ষে। তবে সেই ম্যাচ থেকেই তার পারফর্ম্যান্স তো বটেই, দলকে যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে উদ্বুদ্ধ করা, কোনো ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, সমস্যা হলে এগিয়ে যাওয়া, সবই করছেন তিনি। এবার সেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক।

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।

আমিনুল বলছেন, হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।

হামজা বাংলাদেশ দলে খেলছেন ৫ মাস হলো। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন। লেস্টার সিটির অধিনায়কত্বও করেছেন অনেক বার। এদিকে অভিষেকের পর থেকেই হামজা বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। সে কারণেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল।

জামাল ভূঁইয়া শেষ অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী। এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল।

তিনি বলেন, আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০