মারাকানায় হ্যাটট্রিক করে ’৯৪ বিশ্বকাপের স্মৃতি ফেরালেন রোমারিও - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মারাকানায় হ্যাটট্রিক করে ’৯৪ বিশ্বকাপের স্মৃতি ফেরালেন রোমারিও

এই গ্রহের অন্যতম বৃহৎ ফুটবল স্থাপনা রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুক্রবার চাঁদের হাট বসেছিল। তারার মেলাও বলতে পারেন। এদিন ফুটবল উপস্থিত হয়েছিল ভিন্ন আবহে। স্মৃতির সরণি বেয়ে ষাটোর্ধ্ব ফুটবলবুভুক্ষুরা ফিরে গিয়েছিলেন সোনালি অতীতে।

‘ম্যাচ অব দ্য হার্ট’ শিরোনামে বিশ্বের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ইতালির ভিন্ন ভিন্ন প্রজন্মের ফুটবলাররা মাঠে নেমেছিলেন সবুজ গালিচায় স্মৃতির সুরভি ছড়াতে। তারা সবাই খেলা ছেড়েছেন ম্যালা আগে। কিন্তু ফুটবলের টানে ৬০ পেরোনো বয়সেও মাঠে নামার লোভ সংবরণ করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

ম্যাচের ফল এখানে গৌণ। তবু বলে রাখা ভালো, ব্রাজিলের ‘বুড়োরা’ ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছেন ইতালির ‘বৃদ্ধদের’। হ্যাটট্রিক করেছেন রোমারিও। এদিলসন দুটি। একটি করে গোল কাফু ও মাইকনের। অপর গোলটি আত্মঘাতী। এ

ই হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আট গোলের ফর্দ। বিরতির আগে ইতালির তিন গোলের দুটি করেন পাবলো অসভালদো। একটি আমোরুসো।

দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের পাশাপাশি সামাজিক অংশগ্রহণমূলক সংশ্লিষ্টতা বাড়ানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গ্যালারিতে নির্ধারিত ছিল বিশেষ স্থান। নক্ষত্ররাজির এমন ম্যাচ দেখতে কি এক জোড়া চোখ যথেষ্ট?

ইতালির ফুটবল গ্রেট রবার্তো ব্যাজ্জিওর সঙ্গে হলুদ জার্সি পরা জিকো মাঠে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রে ’৯৪ বিশ্বকাপের ফাইনালে ব্যাজ্জিওর পেনালটি মিসে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই স্মৃতি যেন ফিরে আসে মারাকানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০