শহীদ শাকিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জামায়াত প্রার্থীর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ শাকিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জামায়াত প্রার্থীর

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ টঙ্গীর শাকিল পারভেজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক জনসংযোগ শুরু করেছেন গাজীপুর-৬ (টঙ্গী-গাছা) আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীতে শহীদ শাকিল পারভেজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই নেতা।

জানা যায়, গাজীপুর ৬ সংসদীয় আসনে শহীদ শাকিল পারভেজের বাবার দোয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ড. হাফিজুর রহমান আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। ১৮ জুলাই স্বৈরাচার হাসিনা রেজিমের বিরুদ্ধে উত্তরা বিএনএস সেন্টারে শহীদ শাকিল পারভেজের নেতৃত্বে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে। দুপুরের পরপর গুলিতে শহীদ হন শাকিল পারভেজ।

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ার মাধ্যমেই শহীদের ত্যাগের যথাযথ বদলা নেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন শহীদের গর্বিত পিতা। ড. হাফিজুর রহমান শহীদদের জীবনের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী সেক্রেটারি জাকির হোসাইন, এইচআরডি সম্পাদক হাবিবুর রহমান সুজন, মহানগরী সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

ড. হাফিজুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি। বর্তমানে তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় জামায়াতের ডাকে সাড়া দিয়ে তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন।

জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানায়, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানকে মাঠে নামিয়ে সংগঠনটি গাজীপুর-৬ আসনে নতুন রাজনৈতিক ধারা ও পরিবর্তনের বার্তা দিতে চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০