নিজের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে শিবাজি পার্কে অনুশীলনে ব্যস্ত সময় কাটালেন রোহিত শর্মা। প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে এই অনুশীলন সেশনে নিজের জন্যই বিপত্তি ডেকে এনেছেন তিনি। ভেঙে ফেলেছেন নিজের সাধের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনেক ভক্ত মাঠে উপস্থিত ছিলেন রোহিতকে দেখতে। কেউ কেউ আবার তার ব্যাটিংয়ের মুহূর্তগুলো ধারণ করে পোস্টও করেছেন অনলাইনে।
অল হার্ট ক্রিকেট একাডেমি’তে অনুষ্ঠিত এই অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের তরুণ কিছু বোলার। এ সময় দুটি আলাদা ব্যাটিং নেটে অনুশীলন করেছেন রোহিত।

অনুশীলনের সময় রোহিতের পরিচিত শটগুলো দেখা গেছে—পুল, কাট, ইনসাইড-আউট ড্রাইভ—সবই আগের মতো নিখুঁত টাইমিংয়ে খেলেছেন তিনি। পেস বোলিংয়ের বিপরীতে শক্ত হাতে খেলেছেন কয়েকটি চোখ ধাঁধানো শট। এরপর কিছু সময় ব্যয় করেছেন স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাট করতে। সেখানে মনোযোগ দিয়েছেন সুইপ ও স্লগ সুইপ শটে।

এ সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়, রোহিত নাকি অনুশীলনের সময় ভুল করে নিজের ল্যাম্বরগিনি গাড়িতে বল মেরেছেন। বিষয়টি জানিয়েছেন ভিডিও ধারণ করা ভক্ত। তিনি বলেছেন, ‘আরে রোহিত এটা কী করলেন! নিজেই নিজের ল্যাম্বরগিনিটা ভেঙে ফেললেন!’

চলতি বছরের মাঝামাঝিতে রোহিত তার সংগ্রহে যোগ করেন এই দামী লাল ল্যাম্বরগিনিটি। যার দাম ছিল ৬ কোটি ২৭ লাখ টাকা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, এমন দামের গাড়ি আর কখনোই ব্যবহার করেননি রোহিত।

৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেই ম্যাচে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জেতে, এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।

ওয়ানডে দলের অধিনায়কত্ব এখন শুভমন গিলের হাতে। তবে রোহিত আবার ফিরছেন ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। মুম্বাইয়ে সেই সিরিজের প্রস্তুতি নিতে গিয়েই বিপত্তিটা বাধালেন রোহিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০