নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।’ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন।

নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বাধা থাকবে না বলেও জানান আব্দুল্লাহ মো. তাহের।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির দ্ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপিকে এখনই পরিষ্কারভাবে জানাতে হবে—তারা আদৌ সংস্কার চায় কি না।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিএনপি মানুষকে বলছে, সংস্কার মানে। আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে সংস্কার মানছে না। তাদের এ বিষয়ে স্পষ্ট করতে হবে।

ঐকমত্য নিয়ে তিনি বলেন, কয়েকটি বিষয়ে মতভিন্নতা রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার। নির্বাচন তার ভিত্তিতে হতে হবে।

জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে, তাই একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না বোঝার উপায় থাকবে না। কোথাও নির্বাচন স্থগিত হলে গণভোটেও তা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পরও অনেকের সহজে মেনে নেয়ার মানসিকতা নেই বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০