ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও ইসরায়েলের ম্যাচটি এখন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কেন্দ্রে। গাজা সংকটের প্রেক্ষাপটে আশঙ্কা করা হচ্ছে, স্টেডিয়ামের টিকিটধারী দর্শকের চেয়ে বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী উপস্থিত হতে পারেন। এই কারণে ম্যাচ বাতিলের দাবিও উঠেছে, তবে ইতালি কর্তৃপক্ষ ঝুঁকি এড়িয়ে চলার কোনো ইচ্ছা প্রকাশ করেনি।

আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) উদিনেসের স্টাডিও ফ্রুলিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। ইতালির কোচ জেনারো গাত্তুসো মঙ্গলবার (৭ অক্টোবর) পরিস্থিতি স্বীকার করে বলেন,‘পরিবেশটা শান্ত থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে, আর ভেতরে থাকবে ৫-৬ হাজার।

সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। গত সপ্তাহেই ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় যুদ্ধের কারণে ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছিলেন।

গাজা সংঘাতের কারণে উয়েফা ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথাও ভেবে দেখেছিল, আর উদিনেসের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি ম্যাচটি স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তবে তিনবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ার আশঙ্কায় মরিয়া ইতালি কোনো ঝুঁকি নিতে রাজি নয়।
ইতালির কোচ গাত্তুসো স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের এই ম্যাচটি খেলতেই হবে। না হলে ৩–০ গোলে হেরে যাব। তিনি আরও বলেন, ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বিষয়টি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।

ইতালির কোচ গাত্তুসো নিজেও গাজায় ইসরায়েলি বাহিনীর কার্যকলাপ নিয়ে মর্মাহত। তিনি বলেন,‘নিরীহ মানুষ ও শিশুদের সঙ্গে যা ঘটছে তা দেখা খুবই মর্মান্তিক। এটা হৃদয়ে আঘাত করে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে জেতা ইতালির জন্য অত্যন্ত জরুরি। গ্রুপ পর্বে তারা ও ইসরায়েল উভয় দলই গ্রুপ লিডার নরওয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে। গ্রুপ থেকে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারী দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে খেলতে হবে প্লে-অফ, যে পর্বে হেরেই ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ইতালি।

গাত্তুসো বলেন, যেহেতু আমরা বিশ্বকাপে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি, তাই আমি ঘরের মাঠে সমর্থকদের সেই উদ্দীপনার মধ্যে খেলতে পারলে বেশি খুশি হতাম, যা আমরা এক মাস আগে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে দেখেছিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০