যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকল বাংলাদেশিকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ উপহার দেবে জামায়াত : খন্দকার আলী মুহসিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্য¶ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন বলেছেন, ৭১ এর পরে ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোন কর্মকান্ড করেনি। দেশের পক্ষে কাজ করেছে। এখন সময় এসেছে জনগনকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকল বাংলাদেশিকে সাথে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে চাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।
বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সভাক¶ে কুষ্টয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জামায়াত ইসলাম। মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে খন্দকার এ. কে. এম. আলী মুহসিন এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।।
মন্তব্য করুন