১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

এ যেন মেলা বসেছে। ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আবুধাবিতে আগমনের একটি পুরনো ভিডিও আফ্রিকান রাজার অসাধারন জীবনযাত্রার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জুলাই মাসে প্রথম প্রকাশিত এই ভিডিওটিতে আবুধাবি বিমানবন্দরে রাজার একাধিক স্ত্রী এবং বিশাল সফরসঙ্গীর বহর দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাজা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। মার্জিত পোশাক পরা একদল নারী তার পিছু পিছু আসছেন। ক্লিপের উপরে লেখা আছে, ‘সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন। তার পিতা, রাজা দ্বিতীয় সোভুজার ১২৫ জন স্ত্রী ছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি ভ্রমণের সময় রাজা মসোয়াতি তৃতীয়ের সঙ্গে তার ৩০ জন সন্তানও ছিলেন। রাজার এই বিশাল প্রতিনিধিদলটি বিমানবন্দরে সাময়িক বিঘ্ন ঘটায় বলে জানা গিয়েছে। এর ফলে রাজকীয় দলের নিরাপত্তার জন্য একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয়।

এদিকে, এই ভিডিও ভাইরাল হতেই রাজাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রাজা মসোয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং দেশের নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন।

একজন ব্যবহারকারী বলেন, এত বিলাসিতা, অন্যদিকে দেশের নাগরিকদের ঘরে বিদ্যুৎ নেই। অন্য একজন প্রশ্ন করেছেন, ‘আফ্রিকা কী এত ধনী দেশ যে কেউ একজন ব্যক্তিগত জেট কিনতে পারবেন?’ অনেকে আরও তীব্র ভাষায় রাজার বাড়াবাড়ির নিন্দা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, এই ব্যক্তি ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন যখন তার দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন।’ আরেকজন আবার মন্তব্য করেছেন, তারা আবার আফ্রিকার শিশুদের খাওয়ানোর জন্য অর্থ চায়। একজন মজার ছলে প্রশ্ন করেছেন, ‘তার বাড়িতে কী এমন কোনো সমন্বয়কারী আছেন যিনি তার সব স্ত্রীদের সামলান?

রাজা মসোয়াতি তৃতীয়ের সম্পত্তি

রাজা তৃতীয় মসোয়াতি ১৯৮৬ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ ইসোয়াতিনি শাসন করছেন। একাধিক প্রতিবেদন অনুসারে, তার ব্যক্তিগত সম্পদ ১ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু দেশটি ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি এবং আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের অনুদানের ওপর নির্ভরশীলতার মুখোমুখি হচ্ছে। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে ২০২১ সালে বেকারত্ব ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

সোয়াজিল্যান্ড নিউজের খবরে বলা হয়েছে, রাজা নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ এবং বনাঞ্চলের মতো বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিক। রাজা মসোয়াতি তার জাকজমকপূর্ণ জীবনধারা এবং ঐতিহ্যবাহী রাজকীয় রীতিনীতির জন্য পরিচিত। তিনি প্রতি বছর রিড নৃত্য অনুষ্ঠানে একজন নতুন কনে নির্বাচন করেন বলে জানা যায়। এটি একটি শতাব্দী প্রাচীন রীতি যা একাধারে প্রশংসা এবং সমালোচিতও। রাজপরিবারের প্রচুর সম্পদ থাকলেও, দেশের বেশিরভাগ নাগরিকের জীবনযাত্রা ভিন্ন গল্প বলে। নানা প্রতিবেদনে দেখা গিয়েছে যে, ইসোয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যসীমার নীচে বাস করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০