আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার আয়োজনে তিন দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়, ১ম ব্যাচ)” এর উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এই প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। তারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন