পাক-ভারত ম্যাচের আগে নতুন বিতর্ক, সাংবাদিকের প্রশ্নে বাধা টিম ম্যানেজারের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাক-ভারত ম্যাচের আগে নতুন বিতর্ক, সাংবাদিকের প্রশ্নে বাধা টিম ম্যানেজারের

কলম্বোয় আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে, আর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচের উত্তাপও বেড়েছে কয়েকগুণ।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে পুরুষ দলের ম্যাচগুলোতেই ছিল নানা বিতর্ক। টুর্নামেন্টে ভারত টানা তিনবার হারায় পাকিস্তানকে, ফাইনালে জয় আসে পাঁচ উইকেটে। সেই টুর্নামেন্টে হাত না মেলানো থেকে শুরু করে ট্রফি বিতরণ নিয়েও হয় বিতর্ক। ভারতীয় দল তখন ট্রফি নিতে অস্বীকার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে।

এই পরিস্থিতিতেই নারী বিশ্বকাপের ম্যাচকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ আবিষ্কার সালভির কাছে পাকিস্তানি এক সাংবাদিক প্রশ্ন করেন।

সাংবাদিক বলেন, আমার প্রশ্নটা আসলে ভারতীয় অধিনায়কের জন্য ছিল, কিন্তু আপনি যেহেতু আছেন, আপনাকেই করছি। আমরা দেখেছি যে পাকিস্তান ও ভারতের নারী দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অন্তত এই বিশ্বকাপের আগে পর্যন্ত। আপনি কি মনে করেন, এশিয়া কাপের তিক্ততা হয়তো এই ম্যাচে প্রভাব ফেলতে পারে?’

সলভি উত্তর দেওয়ার আগেই ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার হস্তক্ষেপ করেন। তিনি বলেন, হাই, মনে করিয়ে দিচ্ছি—আমরা আগেই বলেছি, প্রথম প্রশ্নটি আমরা নেব না। তাই চলুন, পরের প্রশ্নে যাওয়া যাক।

ভারত ও পাকিস্তান নারী দল এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২৪ বার, পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে, সবই টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডেতে ভারত এখনো অপরাজিত, সব ১১ ম্যাচেই জিতেছে তারা।

এই বিশ্বকাপে ভারত দারুণভাবে শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে তারা। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচেই ব্যর্থ, বাংলাদেশর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে দলটি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাজে খেলেছে পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০