আফগানদের বিপক্ষে কখনো যা করতে পারেনি, আজ তাই করতে চায় বাংলাদেশ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে কখনো যা করতে পারেনি, আজ তাই করতে চায় বাংলাদেশ

২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানকে দুবার হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে জাকের আলীর দল।

অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মোমেন্টাম ফিরে পেতে ধবলধোলাই এড়াতে মরিয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কখনো হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ।

এশিয়া কাপসহ এবার বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচে হেরেছে রশিদ খানের দল। এতে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে ১৫ ম্যাচে বাংলাদেশের জয় এখন আটটি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় হারের শঙ্কা জাগিয়ে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই আদর্শ ফিনিশারের ভূমিকায় চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

বোলাররা তাদের কাজ ঠিকঠাক করলেও আজ ব্যাটিংয়ে উন্নতির তাড়া দিয়েছেন কোচ ফিল সিমন্স। টপ ও মিডল অর্ডারে সাইফ হাসান ছাড়া কেউই ধারাবাহিক নন।

কোচ অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর নড়বড়ে ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না। আগের ম্যাচে দুই ছক্কায় ২৫ বলে ৩৩ রানের ইনিংসে ছন্দে ফেরার আভাস দিয়েছেন জাকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পাওয়া জাকের আজ আরও ভালো করবেন বলে বিশ্বাস সিমন্সের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০