চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, আক্ষেপ এনসিপি নেতার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, আক্ষেপ এনসিপি নেতার

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, এই হচ্ছে দেশ বদলানোর আদ্যপান্ত। ছেড়ে (দেশ) যাব?’

শনিবার (৪ অক্টোবর) এনসিপির এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেছেন।

ফেসবুকে জাকারিয়া লিখেন, গতকালই (শুক্রবার) এক উপদেষ্টা বন্ধু গত এক বছরের রাজনীতির সালতামামি করতে গিয়ে চরম হতাশা ব্যক্ত করছিলেন। কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘চলে যান’। আমি বললাম, যুদ্ধ করার জন্য, দেশ ঠিক করার অভিপ্রায়ে এসেছি, চলে যাব!

এনসিপি নেতা জাকারিয়া আরও লেখেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে নিজের এক বন্ধুকে পুরোনো জঙ্গলের শাসনের ধারাবাহিকতায় পুলিশ কোনো মামলা, পরোয়ানা ছাড়াই বাসা থেকে চোখের সামনে তুলে নিয়ে গেল। আমাদের নতুন বাংলাদেশের রাজনীতি, ‘কিংস পার্টি’ স্ট্যাটাস, সরকারের বন্ধু-বান্ধব সবকিছু দিয়েও পুরোনো ডিপস্টেট, ডিজিএফআইয়ের এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তার অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারলাম না।

প্রসঙ্গত, সুলতান মুহাম্মদ জাকারিয়া যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ‘পরিবর্তনের রাজনীতি’ করার অভিপ্রায়ে দেশে ফিরলেও এক বছরের মাথায়ই তিনি দেশ নিয়ে এমন হতাশার কথা ব্যক্ত করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০