পূজা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে র‍্যাব-১২ সিও আতিকুর রহমান মিয়া যা বললেন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে র‍্যাব-১২ সিও আতিকুর রহমান মিয়া যা বললেন

্যাব প্রতিবারের মতো এবারো নিরাপত্তা ব্যাবস্থা নিয়েছে। বলতে পারেন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে গোয়েন্দা তথ্যের জন্য আমাদের এফএস নিয়োগ আছে সব জায়গায়। ইমারজেন্সি সিচুয়েশন বিট করার জন্য আমাদের ইমারজেন্সি রেসপন্স টিম আছে, একই সাথে আমাদের ব্যাটালিয়ান সদর দপ্তরে একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি যাতে যে কোন তথ্য আমরা সার্বক্ষণিক আদান প্রদান করতে পারি।

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় অবস্থিত ফাল্গুনী সংঘ মন্দির ও শ্রী শ্রী রানী সতী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনের সময়
সাংবাদিকদের সাক্ষাতকারে এসব কথা বলেন।

তিনি আরও জানান, আমি বিশ্বাস করি এটি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। তারা প্রতিবারের মত এবারো অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তাদের যে উৎসব তা উদযাপন করতে সক্ষম হবে এবং র‍্যাব সার্বিক নিরাপত্তায় আছে এবং থাকবে।

তিনি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজা অনুষ্ঠানে কোন সমস্যা হচ্ছে কিনা খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী ও র‍্যাব-১২ সিরাজগঞ্জের সদর ব্যাটালিয়নের অপস অফিসার এএসপি মোঃ ওসমান গনি সহ র‍্যাবের গোয়েন্দা শাখার সাদা পোশাকধারী ও ডিউটিরত পোশাকধারী সদস্যরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০