ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না এবং কখনো করবো না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা রাজনীতি করি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সব ধর্ম বর্ণের, সব গোত্রের, সব ভাষাভাষীর, সব সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেজন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি।

তিনি ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশগ্রহণ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে দীর্ঘ লড়াই সংগ্রাম করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি ও ষড়যন্ত্রের ঘটনা দৃশ্যমান। তিনি সতর্ক করে বলেন, দেশি-বিদেশি যে কোনো শক্তি বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে।

এক প্রশ্নের উত্তরে তিনি পিআর পদ্ধতি প্রসঙ্গে বলেন, এটি ‘পারমানেন্ট রেস্টলেসনেস’ তৈরি করে এবং অনেক দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরোধী। আমরা পিআর মানে জনগণের সঙ্গে সম্পর্ক ও জনসংযোগ বুঝি, শুধুমাত্র সরকার গঠনের পদ্ধতি নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০