পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত

টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ছিল অবিসংবাদিত ফেভারিট। অপরাজিত থেকে ফাইনালে এসে সেটা তারা প্রমাণও করেছিল। ওদিকে পাকিস্তান টুর্নামেন্টে এই ভারতের কাছেই হেরেছে স্রেফ। ফাইনালে সেই তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো।

পাকিস্তান তার আভাস দিলেও শেষমেশ পারেনি। ভারতের কাছে হেরেছে এবার ৫ উইকেটে। তাদের ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে জিতে গেছে ভারত। বনে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বড় ধাক্কা খেলেও শেষ ওভারে তিলক ভার্মা ও রিংকু সিংয়ের ঝড়ে জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১০ রান। বল হাতে ছিলেন হারিস রউফ। প্রথম বলে ২ রান নেন তিলক ও রিংকু। দ্বিতীয় বলেই তিলক ছক্কা মারেন। তৃতীয় বলে তিনি নেন ১ রান। চতুর্থ বলে রিংকু মিড অনের ওপর দিয়ে চার মারেন। ৪ বলে ১৩ রান তুলে নেন দুজন। বিজয়ীর হাসি হাসে ভারত।

তবে ফাইনালের শুরুটা ছিল পাকিস্তানের। বিনা উইকেটে ৮৪, আর ১ উইকেটে দলটা ১১৩ রান তুলে আভাস দিচ্ছিল বড় স্কোরের। ওপেনার সাহিবজাদা ফারহান ৫৭ ও ফখর জামান ৪৬ রান করেন।

তবে সেখান থেকেই পাকিস্তানের ধসের শুরু। শেষ ৯ উইকেট মাত্র ৩৩ রানে হারায় তারা। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট। বুমরা, অক্ষর ও বরুণ নেন ২টি করে উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই চাপে পড়ে ভারত। ৬ ওভারে তাদের স্কোর ছিল ৩৬/৩। দ্রুত আউট হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুবমান গিল। তবে একপ্রান্ত আগলে রাখেন তিলক ভার্মা। তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি পূরণ করেন। সাঞ্জু স্যামসন ও শিবম দুবের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন। দুবে আউট হওয়ার পর শেষ দিকে রিংকু সিংকে নিয়ে জয়ের পথ নিশ্চিত করেন তিলক।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ দারুণ বোলিং করলেও ভারতের ব্যাটারদের থামাতে পারেননি। শেষ ওভারে রউফের বাজে বোলিংও পাকিস্তানের স্বপ্ন ভেঙে দেয়।

এই জয়ে ভারত নবমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হলো। এর মধ্যে সাতবার ওয়ানডেতে আর দুবার টি–টোয়েন্টিতে শিরোপা জিতল তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০