অভ্যুত্থান কোনো একক দলে নাই- সাকি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভ্যুত্থান কোনো একক দলে নাই- সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কারের বিষয় চূড়ান্ত ফয়সালা করতে হলে নির্বাচন লাগবে। অভ্যুত্থান কোনো একক দল করে নাই। অভ্যুত্থানে সমস্ত দল যারা আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে; দল করেন না এমন অসংখ্য মানুষ এ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন- জীবন দিয়েছিলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল হয়ে গেলে, কেউ একক কর্তৃত্ব কায়েম করতে গেলে এই রাষ্ট্রে আবার অন্ধকার জেঁকে বসবে। আমরা নির্বাচন চাই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো কোনো দল পিআর পদ্ধতি দাবি করছে। ঐকমত্য কমিশনে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না। জামায়াতে ইসলামী আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে আন্দোলনে নেমে গেছেন নিম্নকক্ষেও পিআরের দাবিতে। জামায়াতে ইসলামী যে পদ্ধতিটি দাবি করছে সেটা তো হলো ৩০০ আসনেই পিআর। তার মানে এখানে কোনো প্রার্থীর দরকার নাই। তাহলে একেকজন নেতার নামে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রকম নির্বাচন হবে একজন নেতা, একটি প্রতীক, একটি দল তার উপরে সব মানুষ ভোট দাও, সে ভোটে যে যত ভোট পেল সে অনুযায়ী যে যার দল মনোনয়ন দিয়ে দিবে। এটা জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হলো না।

জুলাই সনদের ওপর গুরুত্ব দিয়ে জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের সনদ রক্তের উপর লেখা সনদ। এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে- এমন আইন করতে হবে। কেবল অঙ্গীকারে কেউ বিশ্বাস করছে না। এই দেশের ইতিহাসে বহু অঙ্গীকার বহুজনে ভঙ্গ করেছে।

ছাত্র ফেডারেশনের নতুন জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, ছাত্র ফেডারেশনের সদ্য সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সাবেক সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০