সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে জামায়াত আমিরের শোক প্রকাশ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে জামায়াত আমিরের শোক প্রকাশ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ‘শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বিন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করেছেন। তার ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবাণীতে জামায়াত আমির বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

জামায়াত আমির বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব খেদমত কবুল করুন। তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসিব করুন।

শোকবাণীতে তিনি বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী , সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০