ব্যালন ডি'অর জিতলেন উসমান দেম্বেল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেল

উসমান দেম্বেলেই জিতলেন ব্যালন ডি’অর। লামিন ইয়ামালের সঙ্গে তার লড়াই হলেও বার্সা সেনসেশনকে হারিয়েই ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদার পুরস্কার জেতেন পিএসজি ফরোয়ার্ড। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লুইস এনরিকে। আর সেরা গোলরক্ষক হয়েছেন দোনারুম্মা। সেরা ক্লাবের পুরস্কারও গেছে প্যারিস সেন্ট জার্মাই’র ঘরে।

দেম্বেলের হাতেই যে উঠতে চলেছে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডি’অরের পুরস্কার তার নিশ্চয়তা ছিলো প্রায় শতভাগ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ জনের একটি তালিকায় কেবলই দ্বিধা। সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। কিংবদন্তি রোনালদিনিওর হাত থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে।

বর্ষসেরা হওয়ার দৌড়ে উসমান দেম্বেলেকে সবচেয়ে বেশি টেক্কা দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে ব্যালন ডি’অর অনুষ্ঠানের শুরুতেই কেটে যায় অনিশ্চয়তা, লামিন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলে। ১২ কেজি ওজনের রিয়েল গোল্ডের অনন্য সুন্দর ট্রফিটা তখন থেকেই যেন অপেক্ষায় ছিলো পিএসজি তারকার স্পর্শ পেতে।

স্বপ্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন উসমান দেম্বেলে। বরাবরই খুবই শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন মা থেকে শুরু করে দেম্বেলে পরিবারের সবাই।

শাতলিয়ে থিয়েটারে এদিন ছিলো প্যারিস সেন্ট জার্মাই’র জয় জয়কার। উসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি দোনারুম্মা। বঞ্চিত হননি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া লুইস এনরিকে। সেরা কোচের তকমা বাগিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সেরা কোচের পুরস্কারটাও গেছে প্যারিসিয়ানদের ঘরে।

এদিকে টানা তৃতীয় বারের মতো নারীদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। পারফরম্যান্স দিয়ে শাতলিয়ে থিয়েটারের ঝলমলে আলোয় আলোকিত হয়েছেন এই স্প্যানিশ। আনন্দ-হাসিমাখা দিনে ফ্রেঞ্চ ফুটবল ভোলেনি অকাল প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০