জেলের জালে মিলল ৪ কেজির ইলিশ - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলের জালে মিলল ৪ কেজির ইলিশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল চার কেজি ওজনের এক বিরল ‘রানি ইলিশ’। স্থানীয় বাজারে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইলিশটি জেলে মো. নুর উল্লাহর জালে ধরা পড়ে। এ ঘটনা জানাজানি হতেই বাজারে ভিড় করেন শত শত মানুষ। কেউ ছবি তোলেন, কেউ কৌতূহলী দৃষ্টিতে বড় আকারের এ ইলিশ এক নজর দেখার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অভিজ্ঞ জেলে মো. নুর উল্লাহ প্রতিদিনের মতো সোমবার ভোরে মেঘনা নদীর চরে জাল ফেলেন। দুপুরের দিকে ভাটা নামলে জাল টেনে তুলতে গিয়ে তিনি অবাক হন। সাধারণত তার জালে পোয়া, রূপচাঁদা বা মাঝারি আকারের কিছু সামুদ্রিক মাছ ধরা পড়ে। কিন্তু সোমবার জালে উঠে আসে চার কেজি ওজনের রানি ইলিশ।

ভালো দামের আশায় তিনি দ্রুত মাছটি চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি ঘিরে হৈচৈ শুরু হয়। উপস্থিত ক্রেতারা নিলামে প্রতিযোগিতায় নামেন। শেষ পর্যন্ত স্থানীয় জমিদার হাজী বেপারি ১০ হাজার টাকায় ইলিশটি কিনে নেন।

জেলে নুর উল্লাহ বলেন, আমার জীবনে এত বড় ইলিশ কখনো ধরা পড়েনি। আমরা সাধারণত ছোটখাটো মাছই পাই। আজ চার কেজির ইলিশ পেয়ে খুব খুশি হয়েছি। ভালো দামে বিক্রি করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য সৌভাগ্যের দিন।

আল্লাহর দান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. আকবর বলেন, বর্তমানে নদীতে বড় সাইজের ইলিশ ধরা পড়া দুষ্কর। মৌসুমের ভরা সময়েও মাছের সংকট চলছে। জেলে, ব্যবসায়ী, আড়তদার ও শ্রমিক সবাই আর্থিক চাপে জর্জরিত। এমন সময় হঠাৎ করে এত বড় ইলিশ ধরা পড়া আনন্দের বিষয়। এ ধরনের মাছ বাজারে এলে জেলে ও ব্যবসায়ী উভয়ের মুখে হাসি ফোটে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সরকার যে সময়ভিত্তিক নিষেধাজ্ঞা দিয়ে মাছ সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে, এর সুফল আমরা পাচ্ছি। নদীতে বড় আকৃতির মাছ বাড়ছে। এভাবে সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে সামনে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে, যা জেলেদের আর্থিক সচ্ছলতা আনবে এবং বাজারে সাড়া ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০