ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জুন ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থানে থেকেই কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। গালিবাফ বলেন, যুদ্ধক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যই বর্তমান আলোচনার মূল ভিত্তি তৈরি করেছে।

তিনি আরও বলেন, আগের আলোচনার সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য হলো আজ আমরা যুদ্ধক্ষেত্রে যে সাফল্য পেয়েছি, যা বন্ধু,প্রতিপক্ষ উভয় পক্ষই স্বীকার করেছে, সেটিই এখন আলোচনায় আমাদের শক্তি যোগাচ্ছে।

গালিবাফের মতে, এই সামরিক অর্জনকে একটি স্থায়ী ও টেকসই সমঝোতায় রূপান্তরিত করতে হবে, যাতে ইরানের জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকে।

তিনি বলেন, কোনো যুদ্ধ বিজয়ের মাধ্যমে শেষ হলেও, যদি তা শেষ পর্যন্ত আইনি ও রাজনৈতিক চুক্তিতে পরিণত না হয় এবং সেই বিজয় নথিভুক্ত না হয়, তাহলে সেই অর্জন দেশের জন্য খুব বেশি সুফল বয়ে আনবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের আলোচিত সমঝোতা স্মারক ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছে দুই দেশ। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন করেছেন।

সমঝোতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এই চুক্তিকে ইরানের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের অর্জনকে রাজনৈতিক লাভে রূপান্তর করার প্রয়াস বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০