১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। আরব দেশগুলোর মধ্যে এটাই প্রথম এমন কঠোর আইন।

সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত এক অধ্যাদেশ অনুসারে ১৫ বছরের নিচের কোনো শিশু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে পারবে না।

১৫ ও ১৬ বছর বয়সীদের জন্য কঠোর নজরদারির আওতায় অ্যাকাউন্ট চালানোর সুযোগ রাখা হয়েছে, যেখানে তাদের সুরক্ষায় বেশ কিছু নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলোর মধ্যে রয়েছে ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা, অপরিচিত কেউ যাতে যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থা রাখা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের জন্য বিশেষ টুল ব্যবহার এবং অভিভাবকদের সরাসরি তদারকির সুযোগ দেওয়া।

দেশে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করে (মেটা, টিকটক, এক্সসহ সবগুলো), তাদের এই নিয়ম মানতে হবে। ব্যবহারকারীর আসল বয়স যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল পরিচয়পত্রের মতো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে হবে। শুধু আমি ১৮+ লিখে বয়স ঘোষণা করা আর চলবে না।

১৫ বছরের নিচের সব অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। বয়স ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিশুদের তথ্য দিয়ে বিজ্ঞাপন চালানো বা তাদের আচরণগত প্রোফাইল তৈরি করাও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।

সরকার বলছে, শিশুদের অনুপযুক্ত কন্টেন্ট, অনিরাপদ যোগাযোগ, অতিরিক্ত আসক্তি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউএই বলছে, এই বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০