ফখরের সেই আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফখরের সেই আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক

এশিয়া কাপ সুপার ফোরে আবারও ভারতীয়দের কাছে বড় হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। তবে ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয় ফখর জামানের আউট নিয়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে মুখ খুলেছেন সে বিষয়টা নিয়ে। আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়েও কথা বলেছেন তিনি।

তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে দেখার পর ফখরকে আউট ঘোষণা করেন। তিনি তখন ১৫ রানে খেলছিলেন।

সে ডিসমিসাল আউট ছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আগাকেও প্রশ্ন করা হয় সে বিষয়ে।

জবাবে তিনি বলেন, ‘আমি আসলে সিদ্ধান্তটা নিয়ে নিশ্চিত না। আমার কাছে মনে হয়েছে বলটা বাউন্স করেছে। আম্পায়ার ভুল করতেই পারে, সেটা স্বাভাবিক। আমার চোখে মনে হয়েছে বলটা কিপারের সামনে বাউন্স করেছে, তবে আমি ভুলও হতে পারি।

তার বিশ্বাস, ফখর জামান থাকলে রান আরও বেশি হতো পাকিস্তানের। তিনি বলেন, ‘ফখর যেভাবে ব্যাট করছিল, যদি সে পাওয়ারপ্লে পার করতে পারত তাহলে হয়তো ১৯০ রান পর্যন্ত তুলতে পারত। কিছু মিস, কিছু বাই হয়েছে। আমার মনে হয়েছে বলটা কিপারের সামনে লেগেছিল, তবে আবারও বলছি আমি ভুল হতে পারি।

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কৌশল বদলে ফখর জামানকে ওপেনার হিসেবে নামায়। সাইম আইয়ুবকে নামানো হয় তিন নম্বরে। শুরুটা ভালোই করেছিলেন ফখর। প্রথম ওভারেই জসপ্রিত বুমরাহকে আক্রমণ করেন এবং ভারতীয় বোলিংয়ে চাপ সৃষ্টি করেন। যদিও তার বিতর্কিত আউটের পর সবকিছু ভেস্তে যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০