কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালে জড়িত একটি মহল- ফারুক - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালে জড়িত একটি মহল- ফারুক

একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, যে মহল নির্বাচন বানচালের সঙ্গে জড়িত, তারাই ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধা দিয়েছিল।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি মহল। যারা করাচ্ছে তারা ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছে। ২০১৮ সালেও একই পদ্ধতিতে এ ব্যক্তিগুলোই দিনের ভোট রাতে করিয়েছিল। ২০২৪ সালের আমি বনাম ডামি নির্বাচনে এই প্রেতাত্মা যারা সম্পৃক্ত—তারাই আবার ২০২৬ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতার শঙ্কা সৃষ্টি করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলতে হবে।

দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ফারুক বলেন, প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৬টি বছর রাস্তায় থেকে জনগণের কথা বলে, মামলা মাথায় নিয়ে, অনেক সময় আয়নাঘরে থেকে এবং মায়ের বুক খালি করে বাংলাদেশে তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে এ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে। তাই শুধু আমরাই নয়, বাংলাদেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে শক্তভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জয়নুল আবদিন আরও বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি, আর এর বিচার করবে জনগণ।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০