বাবার স্বপ্ন পূরণে মাঠে ফিরলেন ভেল্লালাগে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার স্বপ্ন পূরণে মাঠে ফিরলেন ভেল্লালাগে

এশিয়া কাপে খেলার মধ্যেই হঠাৎ বাবার মৃত্যুতে দেশে ফিরে যেতে হয়েছিল শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেকে। তবে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন তিনি।

আজ (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় দলে যোগ দিতে শ্রীলঙ্কা ছেড়েছেন ভেল্লালাগে।

দলে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‌‘শৈশব থেকে বাবার কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। তার একমাত্র ইচ্ছা ছিল আমি যেন ভালো ক্রিকেটার হই এবং শ্রীলঙ্কার হয়ে খেলি। আমি অবশ্যই সেই ইচ্ছা পূরণ করব। এশিয়া কাপে আমাদের সামনে আরও ম্যাচ রয়েছে, আমি দলকে শতভাগ দেওয়ার চেষ্টা করব।

ভেল্লালাগে আরও জানান, কঠিন সময়ে জাতীয় দলের কোচ সনাথ জয়সুরিয়া, অধিনায়ক চারিথ আসালাঙ্কা এবং সতীর্থরা তার পাশে দাঁড়িয়েছেন। সবার ভালোবাসা ও উৎসাহ তাকে অনেক শক্তি জুগিয়েছে।

ছোটবেলা থেকে সকাল থেকে রাত পর্যন্ত বাবা আমার ক্রিকেটের জন্য সময় দিতেন। তার ত্যাগের কারণেই আজ আমি দেশের হয়ে খেলতে পারছি। আমি জানি তার স্বপ্ন কী ছিল, আর আমি সেটি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।’

দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে নিজেও একসময় ক্রিকেট খেলতেন। ১৮ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ গ্রুপ ‘বি’ ম্যাচে মাঠে নামেন দুনিথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০